১২৷ (১) কোন সংগঠনের নিবন্ধন সংক্রান্ত অন্যান্য আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে বিদ্যমান মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট সংগঠনকে এই আইন কার্যকর হইবার নব্বই দিবসের মধ্যে ধারা ১১ এ নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধিত হইতে হইবে৷ (২) মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট কোন সংগঠন উপ-ধারা (১) এর অধীন নিবন্ধিত না হইলে নিবন্ধক উহার সকল কার্যক্রম স্থগিত করিতে পারিবে৷ (৩) উপ-ধারা (২) এর অধীন কোন সংগঠনের কার্যক্রম স্থগিত করা হইলে উক্ত সংগঠনের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির ব্যবস্থাপনাসহ নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব কাউন্সিলের…