১১৷ (১) মহাপরিচালক, এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিবন্ধক হইবেন৷ (২) কোন ব্যক্তি এই আইন এবং তদধীন প্রণীত বিধি বিধান অনুসরণে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট কোন সংগঠন প্রতিষ্ঠা এবং পরিচালনা করিতে পারিবেন৷ (৩) কোন ব্যক্তি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট সংগঠন প্রতিষ্ঠা করিতে আগ্রহী হইলে তিনি নিবন্ধনের জন্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধকের নিকট আবেদন করিতে পারিবেন৷ (৪) উপ-ধারা (৩) এর অধীন আবেদন প্রাপ্তির ষাট দিনের মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অনুসন্ধানের পর নিবন্ধক যদি- (ক) এই মর্মে সন্তুষ্ট হন যে, আবেদনকারী মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট সংগঠন প্রতিষ্ঠা ও…