৯৷ (১) সংস্থার একটি নির্বাহী কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য-সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) পরিষদের চেয়ারম্যান, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) পরিষদের ভাইস-চেয়ারম্যান; (গ) পরিচালনা পরিষদের সদস্যগণের মধ্য হইতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্বাচিত চারজন সদস্য; (ঘ) সরকার কর্তৃক মনোনীত চারজন বিশিষ্ট মহিলা; (ঙ) মহিলা বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয় বা বিভাগের একজন প্রতিনিধি; (চ) সংস্থার নির্বাহী পরিচালক, যিনি উহার সচিবও হইবেন৷ (২) উপ-ধারা (১)(ঘ) এ উল্লিখিত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে দুই বত্সরের মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন : তবে শর্ত থাকে যে, সরকার…