৮৷ (১) পরিচালনা পরিষদ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক মনোনীত একজন চেয়ারম্যান; (খ) পরিচালনা পরিষদের সদস্যগণ কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্বাচিত একজন ভাইস-চেয়ারম্যান; (গ) প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষিকাগণের মধ্য হইতে দুইজন করিয়া বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্বাচিত সদস্য; (ঘ) সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে স্বীকৃত মহিলা সংগঠনসমূহ হইতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্বাচিত পাঁচজন সদস্য; (ঙ) সমাজ সেবায়, সাহিত্য ও শিল্প কর্মে, সংস্কৃতি চর্চায় এবং বিভিন্ন পেশায় নিয়োজিত মহিলাগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত পাঁচজন সদস্য; (চ) মহিলা বিষয়ক…