৭৷ সংস্থার কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :- ক) জাতীয় জীবনের সকল ক্ষেত্রে মহিলাগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা; (খ) মহিলাগণের জন্য কারিগরী ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা; (গ) অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে মহিলাগণকে সহায়তা দান করা; (ঘ) মহিলাগণের আইনগত অধিকার রক্ষার্থে সাহায্য করা; (ঙ) পরিবার কল্যাণমূলক ব্যবস্থাদি গ্রহণে মহিলাগণকে উদ্বুদ্ধ করা; (চ) মহিলা কল্যাণে নিয়োজিত সরকারী ও বেসরকারী, দেশী ও বিদেশী প্রতিষ্ঠানের সহিত যোগাযোগ স্থাপন করা ও সহযোগিতা করা; (ছ) জাতীয় উন্নয়ন কর্মকান্ডে মহিলাগণকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করা; (জ) সমবায় সমিতি গঠন ও কুটির শিল্প স্থাপনে মহিলাগণকে উত্সাহিত…