২৭৷ (১) সংস্থা প্রতিষ্ঠার সংগে সংগে সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ১৮ই মার্চ, ১৯৮৬ তারিখের Resolution No. MSW & WA/Sec(M-V)-50/85/39, অতঃপর উক্ত রিজুলিউশন বলিয়া উল্লিখিত, বাতিল হইয়া যাইবে৷ (২) উক্ত রিজুলিউশন বাতিল হইবার সংগে সংগে- (ক) উক্ত রিজুলিউশনের অধীন গঠিত বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা, অতঃপর বিলুপ্ত সংস্থা বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) উক্ত রিজুলিউশনের অধীন গঠিত জাতীয় কাউন্সিল ও সকল কমিটি ভাঙিয়া যাইবে; (গ) বিলুপ্ত সংস্থার সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার সংস্থায় হস্তান্তরিত…