২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) “সংস্থা” অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত জাতীয় মহিলা সংস্থা; (খ) “পরিষদ” অর্থ ধারা ৮ এর অধীন গঠিত পরিচালনা পরিষদ; (গ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঘ) “জেলা কমিটি” অর্থ সংস্থার জেলা কমিটি; (ঙ) “উপজেলা কমিটি” অর্থ সংস্থার উপজেলা কমিটি৷