১৭৷ (১) সংস্থার একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে গৃহীত ঋণ; (ঘ) সংস্থার সম্পত্তি বিক্রয় হইতে প্রাপ্ত আয়; (ঙ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত আয়৷ (২) উক্ত তহবিল সংস্থার নামে কোন তফসিলী ব্যাংকে জমা রাখা হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল হইতে অর্থ উঠানো যাইবে৷ (৩) উক্ত তহবিল হইতে সংস্থার প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে৷ (৪) সংস্থা উক্ত তহবিল সরকার কর্তৃক অনুমোদিত কোন খাতে বিনিয়োগ করিতে পারিবে৷