১৪৷ (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে পরিষদ উহার নিজের নির্বাহী কমিটির, জেলা কমিটির ও উপজেলা কমিটির সভার কার্য পদ্ধতি নির্ধারণ করিবে৷ (২) পরিষদ বা নির্বাহী কমিটির সকল সভা উহার চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে উহার সচিব কর্তৃক আহুত হইবে৷ (৩) পরিষদের সভায় সভাপতিত্ব করিবেন উহার চেয়ারম্যান এবং তাহার অনুপস্থিতিতে উহার ভাইস-চেয়ারম্যান এবং তাহাদের উভয়ের অনুপস্থিতিতে সভায় উপস্থিত সদস্যগণের মধ্য হইতে তাহাদের মনোনীত কোন সদস্য৷ (৪) নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করিবেন উহার চেয়ারম্যান এবং তাহার অনুপস্থিতিতে তত্কর্তৃক নির্দেশিত উহার কোন সদস্য৷ (৫) পরিষদের মোট সদস্যের এক চতুর্থাংশের উপস্থিতিতে…