১৩৷ (১) জেলা কমিটি ও উপজেলা কমিটি যথাক্রমে সংস্থার জেলা ও উপজেলার শাখা হিসেবে সংস্থার যাবতীয় কার্যাবলী সম্পাদন করিবে এবং এতদুদ্দেশ্যে পরিষদ কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করিবে৷ (২) জেলা কমিটি ও উপজেলা কমিটি উহাদের দায়িত্ব পালনে পরিষদের নিকট দায়ী থাকিবে৷