১২৷ পরিষদ, জেলা কমিটি ও উপজেলা কমিটির চেয়ারম্যান পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে পরিষদ, জেলা কমিটি বা উপজেলা কমিটির চেয়ারম্যান তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নব মনোনীত চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন ব্যক্তি ক্ষেত্রমত পরিষদ, জেলা কমিটি বা উপজেলা কমিটির চেয়ারম্যানরূপে দায়িত্ব পালন করিবেন৷