১১৷ (১) প্রত্যেক উপজেলায় সংস্থার একটি উপজেলা কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য-সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) উপজেলা পরিষদের মহিলা সদস্যগণ; (খ) উপজেলার ইউনিয়ন পরিষদসমূহের মহিলা সদস্যগণের মধ্যে হইতে ছয়জন সদস্য; (গ) উপজেলায় কর্মরত শিক্ষিকাগণের মধ্য হইতে মনোনীত একজন সদস্য; (ঘ) উপজেলায় সমাজ সেবায় রত মহিলাগণের মধ্য হইতে মনোনীত একজন সদস্য; (ঙ) উপজেলায় মহিলা কল্যাণে নিয়োজিত সরকার কর্তৃক স্বীকৃত বেসরকারী সংগঠনের সদস্যগণের মধ্য হইতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্বাচিত একজন সদস্য; (চ) উপজেলার বিশিষ্ট মহিলাগণের মধ্য হইতে মনোনীত তিনজন সদস্য৷ (২) উপজেলা কমিটির সদস্যগণের মধ্য হইতে সরকার কর্তৃক…