১০৷ (১) প্রত্যেক জেলায় সংস্থার একটি জেলা কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য-সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) জেলা পরিষদের মহিলা সদস্যগণ; (খ) জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা; (গ) উপজেলা কমিটিসমূহের চেয়ারম্যানগণ, পদাধিকার বলে; (ঘ) জেলায় কর্মরত শিক্ষিকাগণের মধ্য হইতে মনোনীত একজন সদস্য; (ঙ) জেলায় সমাজ সেবায় রত মহিলাগণের মধ্য হইতে মনোনীত একজন সদস্য; (চ) জেলায় মহিলা কল্যাণে নিয়োজিত সরকার কর্তৃক স্বীকৃত বেসরকারী সংগঠনের সদস্যগণের মধ্য হইতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্বাচিত দুইজন সদস্য; (ছ) জেলার বিশিষ্ট মহিলাগণের মধ্য হইতে মনোনীত তিনজন সদস্য৷ (২) জেলা কমিটির সদস্যগণের মধ্য হইতে সরকার কর্তৃক…