২। বিষয় বা প্রসংগের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে,- (ক) ‘অনুসন্ধান’ বলিতে কোনো অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পরিচালিত প্রক্রিয়াকে বুঝাইবে; (খ) ‘কমিশন’ অর্থ এই অধ্যাদেশের ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় মানবাধিকার কমিশন; (গ) ‘কমিশনার’ অর্থ কমিশনের কোনো কমিশনার এবং চেয়ারপার্সনও ইহার অন্তর্ভুক্ত হইবেন; (ঘ) ‘চেয়ারপার্সন’ অর্থ কমিশনের চেয়ারপার্সন এবং চেয়ারপার্সন হিসাবে দায়িত্বপালনরত কোনো ব্যক্তি; (ঙ) ‘তদন্ত’ বলিতে কোনো অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হইবার পর উক্ত মানবাধিকার লঙ্ঘনের সত্যতা নিশ্চিতরূপে নির্ধারণ, ইহার প্রকৃতি ও কারণ নিরূপণ, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান…