৭। ফাউন্ডেশন এর দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথাঃ- (ক) বিশিষ্ট দুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাঁহাদের পরিবারের জন্য, ক্ষেত্রমত, পুরস্কার, অনুদান, চিকিৎসা, আর্থিক সহায়তা বা বৃত্তি প্রদানের নিমিত্ত নীতিমালা প্রণয়ন করা এবং উক্ত নীতিমালার ভিত্তিতে- (অ) দুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাঁহাদের পরিবারের জন্য চিকিৎসা ব্যবস্থা, আর্থিক সহায়তা, অনুদান প্রদান অথবা মাসিক বা বাৎসরিক বৃত্তি প্রদান করা; (আ) দুস্থ, আহত বা অসমর্থ ক্রীড়াসেবীর মৃত্যুর ক্ষেত্রে তাঁহার পরিবারের জন্য চিকিৎসা ব্যবস্থা, আর্থিক সহায়তা, অনুদান অথবা মাসিক, ষান্মাসিক বা বাৎসরিক বৃত্তি প্রদান করা; (ই) ক্রীড়াক্ষেত্রে…