৬। (১) ফাউন্ডেশনের পরিচালনা বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ- (ক) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন। তবে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সকলেই বিদ্যমান থাকিলে মন্ত্রী চেয়ারম্যান এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্য দুইজন বা একজন সিনিয়র ভাইস-চেয়ারম্যানও হইবেন; (খ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, যিনি ইহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব; (ঘ) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক; (ঙ) ক্রীড়া পরিদপ্তরের পরিচালক; (চ) বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি; (ছ) যুব ও ক্রীড়া…