২১। (১) ফাউন্ডেশন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৩০ এপ্রিল, ১৯৮৫ খ্রিস্টাব্দ তারিখের ক্রীড়া-১/১০ম-৩৩/৮৪-১৬৭ নং প্রজ্ঞাপন, অতঃপর বিলুপ্ত প্রজ্ঞাপন বলিয়া উল্লিখিত, বাতিল হইয়া যাইবে। (২) উপ-ধারা (১) এর অধীন বাতিল হইবার সঙ্গে সঙ্গে- (ক) বিলুপ্ত প্রজ্ঞাপনের অধীন গঠিত বাংলাদেশ ক্রীড়াবিদ কল্যাণ ট্রাস্ট, অতঃপর বিলুপ্ত ট্রাস্ট বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে এবং এতদ্বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ট্রাস্ট প্রতিষ্ঠা সংক্রান্ত নির্বাহী আদেশ রহিত হইবে; (খ) বিলুপ্ত ট্রাস্ট-এর সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং…