২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) ’কল্যাণ’ অর্থ ক্রীড়াসেবীদের আর্থিক ও বৈষয়িক সহায়তা; (খ) ’ক্রীড়াসেবী’ অর্থ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক বা অন্য কোন ব্যক্তি যিনি ক্রীড়া, খেলাধুলা বা শরীরচর্চার ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশেষ অবদান রাখিয়াছেন বা রাখিতেছেন; (গ) ’চেয়ারম্যান’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (ঘ) ’তহবিল’ অর্থ ফাউন্ডেশনের তহবিল; (ঙ) ’পরিবার’ অর্থ- (অ) ক্রীড়াসেবী পুরুষ হইলে, তাঁহার স্ত্রী বা স্ত্রীগণ এবং মহিলা হইলে, তাঁহার স্বামী; এবং (আ) ক্রীড়াসেবীর সহিত একত্রে বসবাসরত এবং তাঁহার উপর আর্থিকভাবে নির্ভরশীল সন্তান-সন্ততি, পিতা, মাতা, নাবালক ভাই এবং অবিবাহিতা,…