বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০১১ ( ২০১১ সনের ৩ নং আইন ) [ মার্চ ৯, ২০১১ বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন যেহেতু সরকার মনে করে যে, ক্রীড়া, খেলাধুলা ও শরীরচর্চার ক্ষেত্রে যাহারা বিশেষ অবদান রাখিয়াছেন বা রাখিতেছেন তাঁহাদের এবং তাঁহাদের উপর নির্ভরশীলদের কল্যাণার্থে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা সমীচীন; এবং যেহেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭৫ সনের ৬ আগস্ট তারিখে ক্রীড়া, খেলাধুলা ও শরীরচর্চার ক্ষেত্রে যাহারা বিশেষ অবদান রাখিয়াছেন বা রাখিতেছেন তাঁহাদের এবং তাঁহাদের পরিবারের কল্যাণার্থে ’বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ শীর্ষক একটি…