৮। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পরিষদের চেয়ারম্যান হইবেন এবং তাহার অনুপস্থিতিতে ভাইস-চেয়ারম্যান, চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করিবেন। জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১৮ সনের ৪৯ নং আইনের ধারা ৮ এর সংশোধন ৫। উক্ত আইনের ধারা ৮ এ উল্লিখিত “মন্ত্রী” শব্দের পর “/উপদেষ্টা” চিহ্ন ও শব্দ এবং “ভাইস-চেয়ারম্যান” শব্দগুলির পূর্বে “সিনিয়র ভাইস-চেয়ারম্যান অথবা” শব্দগুলি সংযোজিত হইবে।