৭। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সাধারণ পরিষদ গঠিত হইবে, যথা : - (ক) চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) ভাইস-চেয়ারম্যান, যিনি ইহার সহ-সভাপতিও হইবেন; (গ) সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; (ঘ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; (ঙ) সচিব, পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়; (চ) সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; (ছ) সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট মন্ত্রণালয়; (জ) সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; (ঝ) সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; (ঞ) সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; (ট) সচিব, সংস্কৃতি বিষয়ক…