২৮। (১) National Sports Council Act, 1974(Act No. LVII of 1974) অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও উক্ত Act এর অধীন― (ক) গঠিত Council ও Executive Committee এই আইনের অধীন সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে; (খ) কৃত কোনো কাজ, গৃহীত কোনো ব্যবস্থা বা চলমান কার্যধারা এই আইনের অধীন কৃত, গৃহীত বা চলমান বলিয়া গণ্য হইবে; (গ) প্রণীত কোনো বিধি এবং জারিকৃত আদেশ বা প্রজ্ঞাপন, এই আইনের বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, এই আইনের অধীন প্রণীত বা জারিকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (৩) উক্ত Act রহিত হইবার…