১৭। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে জাতীয় ক্রীড়া পরিষদ তহবিল নামে একটি তহবিল থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা :― (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) পরিষদের নিজস্ব আয় ; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো বিদেশি সরকার, সংস্থা বা ব্যক্তি হইতে প্রাপ্ত অনুদান বা ঋণ; (ঘ) পরিষদ কর্তৃক আয়োজিত কোনো ক্রীড়া প্রতিযোগিতায় প্রবেশের জন্য টিকেটের বিক্রয়লব্ধ অর্থ ও অন্য কোনো আদায়কৃত অর্থ ; (ঙ) পরিষদের স্থাপনা ব্যহারের নিমিত্ত প্রাপ্ত লেভী ; (চ) তহবিলের অর্থ বিনিয়োগের মাধ্যমে প্রাপ্ত অর্থ; এবং (ছ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অনুদান। (২) তহবিলের অর্থ কোনো তপশিলি ব্যাংকে পরিষদের নামে…