১২। (১) পরিষদের একটি কার্যনির্বাহী কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা : - (ক) চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) ভাইস-চেয়ারম্যান, যিনি ইহার সহ-সভাপতিও হইবেন; (গ) সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; (ঘ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; (ঙ) সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; (চ) সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; (ছ) সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; (জ) মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান; (ঝ) পরিচালক, ক্রীড়া পরিদপ্তর; (ঞ) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বা তদ্কর্তৃক মনোনীত কোনো প্রতিনিধি; (ট)…