১০। (১) প্রতি দুই বছরে সাধারণ পরিষদের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে এবং সভার সময়, স্থান ও উহার কার্যপদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে। (২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সাধারণ পরিষদের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা : - (ক) কার্যনির্বাহী কমিটির কার্যক্রমকে গতিশীল করিবার জন্য পরামর্শ প্রদান; (খ) নীতি নির্ধারণের বিষয়ে পরামর্শ প্রদান; (গ) বার্ষিক আয় ও ব্যয়ের অডিট প্রতিবেদন, বার্ষিক কর্ম পরিকল্পনা ও ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনার পর্যালোচনা ও উক্ত বিষয়ে পরামর্শ প্রদান; (ঘ) অন্যান্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান।