৮৷ একাডেমীর কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- (ক) কম্পিউটার প্রযুক্তি বিষয়ে গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণ পরিচালনা করা এবং এ বিষয়ে জ্ঞানের উত্কর্ষ সাধন করা; (খ) সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত বা বেসরকারী-প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের কাঠামো নির্ধারণ, পরিচালনা ও মূল্যায়ন করা; (গ) শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য পাঠ্যক্রম নির্ধারণ করা; (ঘ) একাডেমী কর্তৃক নির্ধারিত পাঠ্যক্রম অধ্যয়ন সম্পন্ন করিয়াছেন এমন ব্যক্তিদের পরীক্ষা গ্রহণ করা এবং ডিপ্লোমা ও সার্টিফিকেট প্রদান করা; (ঙ) একাডেমী কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ, পরীক্ষা অনুষ্ঠান, সার্টিফিকেট ও ডিপ্লোমা প্রদান, ইত্যাদি খাতে ফি…