৬৷ (১) নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে একাডেমীর বোর্ড অব গভর্ণরস গঠিত হইবে, যথা:- (ক) সচিব, শিক্ষা মন্ত্রণালয়, পদাধিকারবলে, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, পদাধিকারবলে যিনি উহার ভাইস-চেয়ারম্যান হইবেন; (গ) বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন যুগ্ম-সচিব; (ঘ) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, পদাধিকারবলে; (ঙ) মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা, পদাধিকারবলে; (চ) মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া, পদাধিকারবলে; (ছ) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী, পদাধিকারবলে; (জ) চেয়ারম্যান, বাংলাদেশ…