২২৷ (১) এই আইন প্রবর্তনের সংগে সংগে জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী, বগুড়া (নট্রামস), অতঃপর বিলুপ্ত প্রতিষ্ঠান বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে৷ (২) উক্তরূপ বিলুপ্ত হওয়ার সংগে সংগে- (ক) বিলুপ্ত প্রতিষ্ঠানের স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি এবং নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ একাডেমীর নিকট হস্তান্তরিত হইবে এবং উক্ত সম্পত্তি ও অর্থ একাডেমীর সম্পত্তি ও অর্থ হইবে; (খ) বিলুপ্ত প্রতিষ্ঠানের সকল ঋণ, দায়-দায়িত্ব, উন্নয়ন প্রকল্প, যদি থাকে, একাডেমীর ঋণ, দায়-দায়িত্ব এবং প্রকল্প হইবে; (গ) বিলুপ্ত প্রতিষ্ঠান কর্তৃক অথবা উহার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা-মোকদ্দমা একাডেমী কর্তৃক অথবা একাডেমীর বিরুদ্ধে…