২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) “একাডেমী” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী; (খ) “চেয়ারম্যান” অর্থ একাডেমীর বোর্ড অব গভর্ণরস-এর চেয়ারম্যান; (গ) “তহবিল” অর্থ একাডেমীর তহবিল; (ঘ) “পরিচালক” অর্থ একাডেমীর পরিচালক; (ঙ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (চ) “বোর্ড” অর্থ ধারা ৬-এর অধীন গঠিত একাডেমীর বোর্ড অব গভর্ণরস; (ছ) “বিধিমালা” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধিমালা; এবং (জ) “সদস্য” অর্থ একাডেমীর বোর্ড অব গভর্ণরস-এর সদস্য এবং ইহার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানও উহার অন্তর্ভুক্ত হইবেন৷