১২৷ (১) একাডেমীর কার্য পরিচালনার জন্য উহার একটি নিজস্ব তহবিল থাকিবে এবং নিম্নবর্ণিত উত্সসমূহ হইতে প্রাপ্ত অর্থ উক্ত তহবিলে জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের অনুমোদনসহ কোন বিদেশী সরকার বা সংস্থা বা কোন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি প্রদত্ত অনুদান; (ঙ) একাডেমী কর্তৃক প্রদত্ত সেবা, প্রশিক্ষণ, সার্টিফিকেট ও ডিপ্লোমা প্রদানের বিনিময়ে অর্জিত আয়; (চ) একাডেমীর অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা; এবং (ছ) অন্য কোন বৈধ উত্স হইতে প্রাপ্ত অর্থ৷ (২) একাডেমীর তহবিল বা উহার অংশ বিশেষ সরকার…