১০৷ (১) একাডেমী উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে একাডেমী কোন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে না৷ (২) একাডেমীর কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ পদ্ধতি এবং তাঁহাদের চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷