৭৷ কেন্দ্রের দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্্নরূপ, যথা:- (ক) পাঠসামগ্রীর উপর গ্রন্থপঞ্জী এবং গ্রন্থ প্রকাশ সংক্রান্ত উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করা; (খ) পাঠকবর্গের চাহিদা ও রুচি সম্পর্কে অনুসন্ধান করা ও তত্ভিত্তিতে রিপোর্ট প্রকাশ করা; (গ) পুস্তক প্রকাশনা ও বিপণন ব্যবস্থার উন্নয়ন করা; (ঘ) জনসাধারণের মধ্যে অধিক ও ব্যাপক হারে পাঠপ্রবণতা ও আগ্রহ সৃষ্টির সুযোগ সৃষ্টি করা; (ঙ) চলতি ও দুষ্প্রাপ্য বইয়ের প্রদর্শনীর ব্যবস্থা করা; (চ) পুস্তক সূচী এবং পাঠক নির্দেশিকা ও দেশে প্রকাশিত পুস্তকের বিস্তারিত বিবরণী প্রকাশ করা; (ছ) পুস্তক সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর গবেষণা এবং তথ্যানুসন্ধান করা এবং উক্তরূপ গবেষণা ও…