২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “গ্রন্থকেন্দ্র” অর্থ এই আইনের অধীন স্থাপিত জাতীয় গ্রন্থকেন্দ্র; (খ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (গ) “পরিচালক” অর্থ কেন্দ্রের পরিচালক; (ঘ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঙ) “বোর্ড” অর্থ গ্রন্থকেন্দ্রের পরিচালনা বোর্ড; (চ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ছ) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য৷