১৯৷ (১) কেন্দ্র স্থাপনের সঙ্গে সঙ্গে ২৯শে জুলাই, ১৯৬০ সনের বিদ্যমান রেজ্যুলেশন No. F. 7-40/58-Unesco I, অতঃপর উক্ত রেজ্যুলেশন বলিয়া উল্লিখিত, বাতিল হইয়া যাইবে৷ (২) উক্ত রেজ্যুলেশন বাতিল হইবার সঙ্গে সঙ্গে- (ক) উক্ত রেজ্যুলেশনের অধীন গঠিত National Book Centre, অতঃপর উক্ত সংস্থা বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) উক্ত সংস্থার সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার কেন্দ্রে হস্তান্তরিত হইবে এবং কেন্দ্র উহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত হইবার পূর্বে উক্ত সংস্থার যে সকল ঋণ, দায় এবং দায়িত্ব ছিল তাহা…