২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ; (২) ’’কার্যনির্বাহী কমিটি’’ অর্থ ধারা ১১ এর অধীন গঠিত কার্যনির্বাহী কমিটি; (৩) ’’গভর্নিং বোর্ড’’ অর্থ ধারা ৮ এর অধীন গঠিত গভর্নিং বোর্ড; (৪) ’’তহবিল’’ অর্থ ধারা ১৯ এর অধীন গঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ তহবিল; (৫) ’’দক্ষতা’’ অর্থে কোনো একটি নির্দিষ্ট কাজ করিবার জন্য অর্জিত জ্ঞান ও কৌশল বা শিল্প ও বৃত্তির আদর্শমান অনুযায়ী দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মোতাবেক পণ্য ও সেবা উৎপাদনের সক্ষমতা ও সামর্থও অন্তর্ভুক্ত হইবে; (৬) ’’নির্ধারিত’’ অর্থ বিধি…