১৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ তহবিল নামে কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকারের নিকট হইতে প্রাপ্ত অনুদান; (খ) সরকার কর্তৃক অনুমোদিত কোনো উৎস হইতে গৃহীত ঋণ; (গ) নিবন্ধন ফি হইতে প্রাপ্ত অর্থ; (ঘ) ব্যাংকে গচ্ছিত অর্থ হইতে প্রাপ্ত সুদ; এবং (ঙ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালনা করিতে হইবে। ব্যাখ্যা।- এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে ’’তপশিলি ব্যাংক’’ বলিতে Bangladesh Bank Order, 1972 (President’s Order No.…