১২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:- (ক) কর্তৃপক্ষের উপর অর্পিত দায়িত্ব বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থার মধ্যে বিষয়ভিত্তিক বা সামগ্রিক সমন্বয় সাধন; (খ) সংশ্লিষ্টতা অনুযায়ী প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব নির্ধারণ; (গ) কর্তৃপক্ষ উহার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো জটিলতার সম্মুখীন হইলে উহার সমন্বয় সাধন ও সমাধান নিশ্চিতকরণ; (ঘ) মানব সম্পদ উন্নয়নের উদ্দেশ্যে গঠিত জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলকে নির্দেশনা ও পরামর্শ প্রদান। (২) কার্যনির্বাহী কমিটি যে কোন সময় কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত বা সম্পদিতব্য যে কোনো কার্য সম্পর্কে…