১১। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি থাকিবে, যথা:- (ক) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়; (গ) মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর; (ঘ) মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো; (ঙ) মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর; (চ) মহাপরিচালক, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র; (ছ) মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর; (জ) মহাপরিচালক, সমাজ সেবা অধিদপ্তর; (ঝ) মহাপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর; (ঞ) চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড; (ট) ব্যবস্থাপনা…