৯৷ বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্মকর্তা থাকিবেন, যথা:- (ক) চ্যান্সেলর, (খ) ভাইস-চ্যান্সেলর, (গ) প্রো-ভাইস-চ্যান্সেলর, (ঘ) ট্রেজারার, (ঙ) ডীন, (চ) রেজিস্ট্রার, (ছ) কলেজ পরিদর্শক, (জ) গ্রন্থাগারিক, (ঝ) পরীক্ষা নিয়ন্ত্রক, (ঞ) অর্থ ও হিসাব পরিচালক, (ট) পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক, (ঠ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা৷