৮৷ (১) ডিগ্রী, ডিপ্লোমা এবং সার্টিফিকেট প্রদান সংক্রান্ত সকল স্বীকৃত শিক্ষাদান সাধারণতঃ কলেজ, স্কুল, এবং কেন্দ্র দ্বারা এককভাবে বা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অথবা বিশ্ববিদ্যালয়ের সহিত সহযোগিতায় অথবা এতদুদ্দেশ্যে একাডেমিক কাউন্সিল কর্তৃক অনুমোদিত অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন প্রতিষ্ঠানের সহিত সহযোগিতায় পরিচালিত হইবে৷ (২) শিক্ষাক্রম ও পাঠ্যসূচী বিশ্ববিদ্যালয় রেগুলেশন ও প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷ (৩) বিশ্ববিদ্যালয় রেগুলেশন দ্বারা নির্ধারিত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত পদ্ধতিতে শিক্ষকগণ প্রদত্ত ও পরিচালিত বক্তৃতা ও অনুশীলন এবং কর্মশালা, পরীক্ষাগার ও মাঠ পর্যায়ে অনুপাঠ শিক্ষাদান…