৬৷ এই আইন এবং অর্ডার এর বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা:- (ক) কলেজের অনুমোদন দান ও অনুমোদন বাতিল করা; (খ) বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষাদানের জন্য পাঠক্রম নির্ধারণ করা; (গ) বিশ্ববিদ্যালয় ও কলেজে জ্ঞানের বিকাশ, বিস্তার ও অগ্রগতির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ক্ষেত্রে শিক্ষাদান ও গবেষণার ব্যবস্থা করা; (ঘ) কলেজ শিক্ষকদের বুনিয়াদি, চাকুরীকালীন এবং গবেষণামূলক প্রশিক্ষণ দান; (ঙ) পরীক্ষা গ্রহণ; (চ) বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বিধি-নিয়ম অনুসারে কোন নির্দিষ্ট কোর্স অনুসরণ ও শিক্ষাক্রম সমাপন করিয়াছে এইরূপ সকল ব্যক্তিকে ডিগ্রী, ডিপ্লোমা ও সার্টিফিকেট ইত্যাদি…