৪৭৷ একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় রেগুলেশন প্রণয়ন করিবে: তবে শর্ত থাকে যে, একাডেমিক কাউন্সিল কর্তৃক প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় রেগুলেশনের কোন খসড়ার সহিত সিন্ডিকেট একমত হইতে না পারিলে সিন্ডিকেট উহাতে উহার পরিবর্তন বা সংশোধনসহ সংশ্লিষ্ট খসড়া প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য একাডেমিক কাউন্সিলের নিকট পুনরায় পেশ করিতে পারিবে এবং এক্ষেত্রেও একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের প্রস্তাবের সহিত একমত না হইলে উহা সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের যুক্ত সভায় পেশ করিতে হইবে এবং যুক্ত সভার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলিয়া গণ্য হইবে৷