৪৬৷ এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় রেগুলেশন দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা:- (ক) কলেজে ছাত্র ভর্তি এবং তাহাদের তালিকাভুক্তি; (খ) কলেজের ডিগ্রী, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের পাঠক্রম ও পাঠ্যসূচী; (গ) শিক্ষাদান কার্যক্রম সংগঠন, লেকচার ও টিউটরিয়াল ক্লাস অনুষ্ঠান এবং পরীক্ষাগার ও ওয়ার্কশপ পরিচালনার নিয়মাবলী; (ঘ) ছাত্রদের বসবাসের শর্তাবলী এবং তাহাদের আচরণ ও শৃংখলা; (ঙ) কলেজের ডিগ্রী সার্টিফিকেট ও ডিপ্লোমা পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রী সার্টিফিকেট ও ডিপ্লোমা পাওয়ার যোগ্যতার শর্তাবলী; (চ) বিশ্ববিদ্যালয় ও কলেজের বিভিন্ন কোর্সে অধ্যয়ন, পরীক্ষায়…