৪৫৷ (১) এই ধারায় বর্ণিত পদ্ধতিতে সিন্ডিকেট সংবিধি প্রণয়ন, সংশোধন বা বাতিল করিতে পারিবে৷ (২) তফসিলে বর্ণিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি চ্যান্সেলরের অনুমোদন ব্যতীত সংশোধন বা বাতিল করা যাইবে না৷ (৩) সিন্ডিকেট কর্তৃক প্রস্তাবিত সকল সংবিধি অনুমোদনের জন্য সিনেট সমীপে পেশ করিতে হইবে এবং সংবিধির প্রস্তাব প্রেরণের ছয় মাসের মধ্যে উহার অনুমোদন পাওয়া না গেলে অথবা এই সময়ের মধ্যে উহা ফেরত পাঠান না হইলে উহা সিনেট কর্তৃক অনুমোদিত বলিয়া গণ্য হইবে৷ (৪) সিন্ডিকেট কর্তৃক প্রস্তাবিত সংবিধি সিনেট কর্তৃক অনুমোদিত বা অনুমোদিত বলিয়া গণ্য না হওয়া পর্যন্ত উহার কোন কার্যকারিতা থাকিবে না৷ (৫) এই আইনে ভিন্নরূপ কোন বিধান…