৪৪৷ এই আইন ও অর্ডার এর বিধান সাপেক্ষে, সংবিধির দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা:- (ক) সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্তৃপক্ষের ক্ষমতা ও দায়িত্ব; (খ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের পদবী, দায়িত্ব ও কর্তব্য এবং চাকুরীর শর্তাবলী; (গ) ফেলোশীপ, বৃত্তি ও পুরস্কার প্রবর্তন; (ঘ) হোষ্টেল ও ছাত্রাবাস স্থাপন ও সংরক্ষণ; (ঙ) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী…