৪০৷ (১) প্রত্যেক কলেজ সর্বসাধারণের শিক্ষা প্রতিষ্ঠান হইবে৷ (২) প্রত্যেক কলেজ একটি গভর্ণিং বডি দ্বারা পরিচালিত হইবে এবং উক্ত গভর্ণিং বডির গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংবিধি দ্বারা নির্ধারিত হইবে৷ (৩) প্রত্যেক কলেজের অধ্যক্ষ উহার অভ্যন্তরীণ প্রশাসন ও শৃংখলার জন্য দায়ী থাকিবেন৷ (৪) প্রত্যেক কলেজ সিন্ডিকেটকে এই মর্মে সন্তুষ্ট করিবে যে, কলেজটিকে অব্যাহতভাবে এবং দক্ষতার সহিত পরিচালনার জন্য উহার যথেষ্ট আর্থিক সংগতি রহিয়াছে৷ (৫) কোন কলেজ কর্তৃক ধার্যকৃত ছাত্র বেতন ও অন্যান্য ফীস এতদ্সম্পর্কিত বিশ্ববিদ্যালয় রেগুলেশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন হারের কম বা সর্বোচ্চ হারের অধিক হইবে না৷ (৬) প্রত্যেক কলেজ…