৩৮৷ (১) বিশ্ববিদ্যালয় বিশেষভাবে দায়িত্ব প্রদত্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ দ্বারা প্রত্যেকটি কলেজ সময় সময় পরিদর্শন করাইবে৷ (২) এইরূপ পরিদর্শিত কোন কলেজকে বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট সময় সীমার মধ্যে প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দান করিতে পারিবে৷ (৩) সিন্ডিকেট একাডেমিক কাউন্সিল, স্কুল এবং কেন্দ্রের চাহিদা অনুযায়ী প্রত্যেক কলেজ যে কোন প্রতিবেদন, বিবরণ ও তথ্য সরবরাহ করিবে৷