৩৭৷ (১) এই আইন, সংবিধি ও বিশ্ববিদ্যালয় রেগুলেশনে বিধৃত শর্তাবলী পূরণ না করিলে কোন কলেজ অধিভুক্তি লাভ করিবে না৷ (২) অধিভুক্তি ও অধিভুক্তি বাতিল সংক্রান্ত সকল বিষয়ে সিন্ডিকেট একাডেমিক কাউন্সিলের পরামর্শ গ্রহণ করিবে৷