৩৪৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার অথবা কমিশন বিশ্ববিদ্যালয়কে প্রতি বত্সর প্রয়োজনীয় অর্থ মঞ্জুরী প্রদান করিবে৷ (২) সরকার বা কমিশনের মঞ্জুরী ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উত্স হইতে প্রাপ্ত সম্পদ সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় উহার বার্ষিক বাজেট প্রস্তুত করিবে৷ (৩) ব্যয় বিধি ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে কমিশন কর্তৃক প্রদত্ত পরামর্শ বিশ্ববিদ্যালয় মানিয়া চলিবে৷ (৪) বিশ্ববিদ্যালয় কমিশনকে উহার চাহিদা মোতাবেক তথ্য, প্রতিবেদন ও পরিসংখ্যান সরবরাহ করিবে৷