৩২৷ (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) সকল ডীন; (ঙ) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; (চ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত দুইজন অধ্যক্ষ, যাঁহাদের মধ্যে অন্ততঃ একজন স্নাতক-সম্মান অথবা স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদানকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ হইবেন; (ছ) সরকার কর্তৃক মনোনীত দুইজন বিশেষজ্ঞ, যাঁহাদের মধ্যে একজন স্থপতি বা প্রকৌশলীদের মধ্য হইতে এবং অন্যজন শিক্ষা, পরিকল্পনা অথবা ব্যবসা, শিল্প বা লোক প্রশাসন পেশা হইতে…